বিশ্বকাপে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গাজা থেকে হোসাম হাসানকে সম্মান

গাজার শিল্পীদের ভাষ্য, খেলাধুলা কেবল প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি মানুষের অনুভূতি, পরিচয় এবং সংহতির বার্তা তুলে ধরারও একটি শক্তিশালী মাধ্যম। তাদের মতে, হোসাম হাসানের এই প্রতীকী উদ্যোগ সেই মানবিক বার্তাকে আরো জোরালোভাবে বিশ্বের সামনে তুলে ধরেছেন।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপের মঞ্চে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেন মিসরের কোচ
বিশ্বকাপের মঞ্চে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেন মিসরের কোচ |সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করে আলোচনায় আসা মিসরের ফুটবল কোচ হোসাম হাসানকে বিশেষভাবে সম্মান জানিয়েছেন গাজার শিল্পীরা। সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে তারা ফিলিস্তিনের প্রতি তার সংহতির বার্তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

গাজার উপকূলে এক ফিলিস্তিনি শিল্পী ও ফুটবলপ্রেমী বালু দিয়ে তৈরি একটি শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন সেই মুহূর্ত, যখন বিশ্বকাপে হোসাম হাসান ফিলিস্তিনি পতাকা হাতে তুলে ধরেছিলেন। শিল্পকর্মটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

ওই ফিলিস্তিনি ফুটবল ভক্ত বলেন, হোসাম হাসানের এই পদক্ষেপ শুধু একটি প্রতীকী উদ্যোগ নয়, বরং ফিলিস্তিনি জনগণের প্রতি সম্মান ও সংহতির বহিঃপ্রকাশ। তার ভাষায়, এই বার্তা বিশ্বের লাখো ফিলিস্তিন-সমর্থক মানুষের হৃদয়ে আশা ও অনুপ্রেরণা জুগিয়েছে।

বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনি পতাকা প্রদর্শনের মাধ্যমে আলোচনায় আসেন হোসাম হাসান। তার এই উদ্যোগ ফিলিস্তিনপন্থী সমর্থকদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

গাজার শিল্পীদের ভাষ্য, খেলাধুলা কেবল প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি মানুষের অনুভূতি, পরিচয় এবং সংহতির বার্তা তুলে ধরারও একটি শক্তিশালী মাধ্যম। তাদের মতে, হোসাম হাসানের এই প্রতীকী উদ্যোগ সেই মানবিক বার্তাকে আরো জোরালোভাবে বিশ্বের সামনে তুলে ধরেছেন।

এই শিল্পকর্মের মাধ্যমে গাজার শিল্পীরা জানিয়ে দিলেন, মাঠের একটি ছোট্ট প্রতীকী মুহূর্তও কখনো কখনো সীমান্ত পেরিয়ে মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে যেতে পারে।