পিঠের অস্ত্রোপচার করাবেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি

২০২৪ সালে এসিএল ইনজুরিতে আক্রান্ত হন রদ্রি। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার আগে গত মৌসুমে চোটের কারণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি
স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি |ফাইল ছবি

স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি আগামী সপ্তাহে পিঠের অস্ত্রোপচার করাবেন।

শুক্রবার অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটির কোচ এনজো মারেস্কা।

২০২৪ সালে এসিএল ইনজুরিতে আক্রান্ত হন রদ্রি। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার আগে গত মৌসুমে চোটের কারণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন তিনি।

রদ্রির সাম্প্রতিক এই ধাক্কা থেকে সেরে উঠতে কত সময় লাগবে তা বলেননি মারেস্কা। তবে তিনি নিশ্চিত করেছেন যে, তিনি চান সাবেক ব্যালন ডি'অর বিজয়ী রদ্রি যেন ক্লাবেই থেকে যান।

তিনি বলেন, ‘একজন বড় খেলোয়াড়কে ঘিরে সবসময়ই জল্পনা-কল্পনা থাকে, তাই আমি এটা নিয়ে চিন্তিত নই। আমার মনে হয় এটা স্বাভাবিক, কারণ তারা বিশ্বকাপ জিতেছে। সে অন্যতম সেরা খেলোয়াড়দের একজন ছিল এবং আমার মনে হয় প্রত্যেক কোচেরই রদ্রিকে দলে পেতে চায়, কারণ সে একজন শীর্ষস্থানীয় খেলোয়াড়।’

তিনি আরো বলেন, ‘এখন আমার মনে হয় সোমবার তার অস্ত্রোপচার হবে এবং তার ছুটি প্রয়োজন। তার বিশ্রাম দরকার, সুস্থ হওয়া দরকার এবং তারপর সে আমাদের সাথে এখানে ফিরে আসবে।’

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ০-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতেন রদ্রি।

সূত্র: এপি