ম্যাচের শুরুতেই ধাক্কা খেল আর্জেন্টিনা। প্রথম ১৫ মিনিটেই গোল করে এগিয়ে গেছে মিসর। ডিফেন্ডার ইয়াসের ইব্রাহিমের দুর্দান্ত হেডে ১-০ ব্যবধানে লিড নিয়েছে আফ্রিকার দলটি।
ম্যাচের ১৫তম মিনিটে মাঝমাঠ থেকে মারওয়ান আত্তিয়ার নিখুঁত ক্রস আর্জেন্টিনার বক্সে পৌঁছে যায়। ডিফেন্ডারদের নজর এড়িয়ে ওঠা ইয়াসের ইব্রাহিম কাছ থেকে শক্তিশালী হেডে বল জালে পাঠান। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি। ডান দিকের কোণ ঘেঁষে জালে জড়ায় বল।
গোল হজমের আগে ম্যাচের শুরুটাও স্বস্তিদায়ক ছিল না আর্জেন্টিনার জন্য। প্রথম ১০ মিনিটে মাঝমাঠে একাধিকবার বলের দখল হারায় আলবিসেলেস্তেরা। ভুল পাস ও সমন্বয়হীনতায় আক্রমণ গড়ে তুলতেও হিমশিম খেতে দেখা যায় দলটিকে।
১৫ মিনিট শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে মিসর।



