অবশেষে সমতায় ফিরেছে ইংল্যান্ড। অনেকক্ষণ ধরেই গোলের জন্য চাপ সৃষ্টি করছিল থ্রি লায়নরা, আর সেই চেষ্টারই ফল মিলল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে। ৭৫ মিনিটে বাঁ দিক থেকে অ্যান্থনি গর্ডনের নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে বল জালে জড়ান অধিনায়ক হ্যারি কেইন।
ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি এর আগে একের পর এক অসাধারণ সেভ করে ইংল্যান্ডকে হতাশ করলেও, এবার কেইনের শক্তিশালী হেড ঠেকানোর কোনো সুযোগই ছিল না তার। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে ইংল্যান্ডকে ১-১ সমতায় ফেরান বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
এর আগে, ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন কঙ্গোর তারকা ফুটবলার ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাম দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।



