কেইনের জোড়া গোলে এগিয়ে ইংল্যান্ড

‘ম্যাচের ৮৬ মিনিটে কেইন বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে বল পেয়ে ভেতরে ঢুকেছেন, এরপর ডান পায়ের জোরাল শটে পাঠিয়ে দিয়েছেন জালে। ১৫ মিনিট আগেও ১–০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড এখন ২–১ ব্যবধানে এগিয়ে। ১১ মিনিটের মধ্যে দু’টি গোলই করেছেন কেইন।’

নয়া দিগন্ত অনলাইন
দ্বিতীয় গোল করেছেন হ্যারি কেইন
দ্বিতীয় গোল করেছেন হ্যারি কেইন |সংগৃহীত

এবার কেইনের জোড়া গোলে এগিয়ে গেল ইংল্যান্ড।

বুধবার (১ জুলাই) ম্যাচের ৮৬ মিনিটে অধিনায়ক হ্যারি কেইন বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে বল পেয়ে ভেতরে ঢুকেছেন, এরপর ডান পায়ের জোরাল শটে পাঠিয়ে দিয়েছেন জালে। ১৫ মিনিট আগেও ১–০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড এখন ২–১ ব্যবধানে এগিয়ে। ১১ মিনিটের মধ্যে দু’টি গোলই করেছেন কেইন।

এর আগে, ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন কঙ্গোর তারকা ফুটবলার ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাম দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।