প্রথমার্ধে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে কঙ্গো

আজ ম্যাচের সপ্তম মিনিটেই ইংল্যান্ডে জালে গোল দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

নয়া দিগন্ত অনলাইন
ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে কঙ্গো
ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে কঙ্গো |সংগৃহীত

শেষ ষোলোতে জায়গা করে নিতে পরস্পরের বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেছে কঙ্গো।

বুধবার (১ জুলাই) ম্যাচের সপ্তম মিনিটেই ইংল্যান্ডে জালে গোল দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

শক্তিমত্তার বিচারে কঙ্গোকে নিতান্তই পুচকেই বলা যায়। তাদের বিপক্ষে সহজ জয়ই পাবে ইংল্যান্ড, এমনটাই আশা ফুটবলবোদ্ধাদের। কিন্তু ম্যাচের শুরুতেই পুরো ফুটবলবিশ্বকে স্তব্ধ করে দিলো কঙ্গো।

ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন কঙ্গোর তারকা ফুটবলার ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাম দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।