সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনাল

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করলো বাংলাদেশ-ভারত

বাংলাদেশের পক্ষে গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিনি নিয়েছেন কোনাকুনি শট। বল ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।

নয়া দিগন্ত অনলাইন
গোল করার পর ঋতুপর্ণা চাকমা
গোল করার পর ঋতুপর্ণা চাকমা |সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। ম্যাচের প্রথমার্ধেই উভয় দল ১টি করে গোল করে সমতায় রয়েছে।

শনিবার (৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচের প্রথম ৪১ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। তবে ৪২ মিনিটে ভারত এগিয়ে যাওয়ার, ঠিক চার মিনিট পরই সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিনি নিয়েছেন কোনাকুনি শট। বল ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।

এর আগে, ৪২ মিনিটে প্রথমে গোল পায় ভারত। পেয়ারি জাজাকে আটকাতে ছুটে গিয়েছিলেন সুরভী। তবে ব্লক করতে পারেননি। উল্টো বল তাঁর গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটাই সামনে এগিয়ে থাকায় বলটি তার মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়।