বুধবার (১৫ জুলাই) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘লেভেল ২ কোচিং কোর্স’ শুরু হচ্ছে। ২০ জুলাই কোর্সটি শেষ হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিসিবি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী এই কোর্সটি পরিচালনা করবেন আইসিসি লেভেল-৩ কোচ এডুকেটর বিনোদ কুমার দাস। কোর্সে মোট ৩২ জন অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ১০ জন সাবেক ক্রিকেটার। এরমধ্যে বাংলাদেশ পুরুষ দলের তিনজন এবং নারী জাতীয় দলের দুইজন সাবেক খেলোয়াড় আছেন।
পাশাপাশি বিসিবির কোচ এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরাও এ কোর্সে অংশ নেবেন। বাসস



