ভারতের বিপক্ষে টি-২০ দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকার পর পুনরায় দলে ফিরেছেন নিয়ামহুরি। তানাকা শিভাঙ্গা দলে জায়গা ধরে রেখেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ভারত ও জিম্বাবুয়ের ম্যাচের একটি দৃশ্য
ভারত ও জিম্বাবুয়ের ম্যাচের একটি দৃশ্য |ফাইল ছবি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ হোম সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। উইকেটরক্ষক-ব্যাটার টাফাজা টিসিগা প্রথমবারের মতো এই ফর্ম্যাটের দলে ডাক পেয়েছেন।

ব্যাটিং অল-রাউন্ডার ওয়েসলি মাধেভেরে ও ফাস্ট বোলার নিউম্যান নিয়ামহুরিও দলে ফিরেছেন। আগামী ২৩, ২৫ ও ২৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা ও তাসিঙ্গা মুসেকিয়া।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকার পর পুনরায় দলে ফিরেছেন নিয়ামহুরি। তানাকা শিভাঙ্গা দলে জায়গা ধরে রেখেছেন।

এ মাসের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে পরাজিত হয়। যদিও এক ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ী হয় সিকান্দার রাজার দল।

স্বাগতিকরা এখন বর্তমান টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার মিশনে মাঠে নামবে। বিশ্বকাপ জয়ের পর থেকে অবশ্য ভারত খুব একটা ফর্মে নেই। জুনে আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে ও ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারে ভারত।

টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইট পর্ব নিশ্চিত করেছিল। সুপার এইটে অবশ্য তারা ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়।

টিসিগা ১০ টেস্টে জিম্বাবুয়েকে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখনো সাদা বলে তার আন্তর্জাতিক অভিষেক হয়নি। অন্যদিকে ২০২৫ সালের জুলাইয়ের পর টি-২০ দলে প্রথমবারের মতো ফিরেছেন মাদেভেরে। সম্প্রতি তিনি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলেছেন।

জিম্বাবুয়ে টি-২০ স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, তানাকা চিভাঙ্গা, বেন কারান, ব্র্যাড ইভান্স, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা এবং টাফাজা টিসিগা (উইকেটরক্ষক)।