আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে ‘ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টি’ আয়োজনের পরিকল্পনা আরো এক ধাপ এগিয়ে নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রীড়া প্রতিবেদক

Location :

Dhaka City
আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল
আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল |নয়া দিগন্ত

বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে ‘ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টি’ আয়োজনের পরিকল্পনা আরো এক ধাপ এগিয়ে নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই টুর্নামেন্টের রূপরেখা চূড়ান্ত করতে গঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসির পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে একটি বৈশ্বিক ক্লাব প্রতিযোগিতা আয়োজন করা হবে। অনেকটা ফুটবলের ক্লাব বিশ্বকাপের আদলে এই আসর চালুর চিন্তা করছে তারা।

দীর্ঘদিন ধরেই এমন একটি টুর্নামেন্ট নিয়ে আলোচনা চললেও এবার তা বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়েছে। আর নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত আইসিসির বিবৃতিতে বলা হয়েছে—‘বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ধারাবাহিক বিকাশের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক পর্যায়ে একটি ক্লাব টি-টোয়েন্টি প্রতিযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে নতুন একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।’

‘এই গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্ভাব্য টুর্নামেন্টের কাঠামো, অংশগ্রহণকারী দল, সূচি ও সদস্য বোর্ডগুলোর সাথে সমন্বয় করে সুপারিশ প্রণয়ন করবে এই কমিটি।’

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া তামিম এবার প্রশাসনিক পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। তামিমের এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি বড় স্বীকৃতি।

উল্লেখ্য, অতীতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি (CLT20) নামে অনুরূপ একটি টুর্নামেন্ট ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তবে এরপর সেটি বন্ধ হয়ে গেলেও নতুন আঙ্গিকে তা ফিরিয়ে আনার পরিকল্পনা করছে আইসিসি।