বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ হাজার রান মুশফিকের

ম্যাচে ৫৫ বলে ১০০ রানের ইনিংস খেলার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ হাজার পূর্ণ করেন মুশফিক। তার ঝড়ো ইনিংসে আটটি চার ও ছয়টি ছক্কা ছিল।

নয়া দিগন্ত অনলাইন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম |সংগৃহীত

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) নবম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক।

ম্যাচে ৫৫ বলে ১০০ রানের ইনিংস খেলার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ হাজার পূর্ণ করেন মুশফিক। তার ঝড়ো ইনিংসে আটটি চার ও ছয়টি ছক্কা ছিল।

মুশফিকের সাথে এ ম্যাচে সেঞ্চুরি করেন অধিনায়ক তাওহিদ হৃদয়ও। আটটি চার ও চারটি ছক্কায় ৬৬ বলে অপরাজিত ১০১ রান করেন তিনি।

মুশফিক-হৃদয়ের জোড়া সেঞ্চুরির ম্যাচে বৃষ্টি আইনে ৪৭ রানে জয় পায় মোহামেডান। বাসস