ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা শ্রীলঙ্কার

এর আগে ৪৬ বার টেস্ট ক্রিকেটে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এর মধ্যে ভারত জিতেছে ২২ বার। অন্যদিকে শ্রীলঙ্কার জয় সাতটিতে। বাকি ১৭টি ম্যাচ ড্র হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
২০১৭ সালের পর এই প্রথম শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় টেস্ট দল
২০১৭ সালের পর এই প্রথম শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় টেস্ট দল |ফাইল ছবি

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ১৫ আগস্ট থেকে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই টেস্ট শুরু হবে।

ধনঞ্জয়া ডি সিলভা টেস্ট দলের নেতৃত্বে আছেন, তার ডেপুটি হিসেবে আছেন কামিন্দু মেন্ডিস।

নিরোশান ডিকভেলা আবারো টেস্ট দলের ফেরার অপেক্ষায় আছেন। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন ডিকভেলা।

ব্যাটার পাসিন্দু সূর্যবান্দারাও দলে সুযোগ পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন যাবত ধারাবাহিক পারফরমেন্স করার পুরস্কার হিসেবে তার টেস্ট অভিষেক এখন সময়ের ব্যাপার।

ঘরোয়া ক্রিকেটে শক্তিশালী পালফরমেন্সের কারণে আরেক তরুণ ডান-হাতি অফ-স্পিনার কেশারা নুয়ান্থাও অভিষেকের অপেক্ষায় আছেন।

এদিকে ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলার পর আবারো দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। তার দলে ফেরা লঙ্কান পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবে।

২০১৭ সালের পর এই প্রথম শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় টেস্ট দল। ওই সিরিজে বিরাট কোহলির দল ৩-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল।

এর আগে ৪৬ বার টেস্ট ক্রিকেটে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এর মধ্যে ভারত জিতেছে ২২ বার। অন্যদিকে শ্রীলঙ্কার জয় সাতটিতে। বাকি ১৭টি ম্যাচ ড্র হয়েছে।

প্রথম টেস্টের শ্রীলঙ্কা দল : ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), লাহিরু উদানা, নিশান মাদুষ্কা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, পাসিন্দু সূর্যবান্দারা, সোনাল দিনুশা, নিরোশান ডিকভেলা, রমেস মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, কেশারা নুয়ান্থা, মিলান রত্নানায়েকে, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশানাকা।