কাউন্টিতে অভিষেকে আলো ছড়ালেন হাসান মাহমুদ

ইনিংসের ১৯তম ওভারে প্রথমবার হাসান মাহমুদের হাতে বল তুলে দেন কেন্টের অধিনায়ক ড্যানিয়েল ডুমন্ড। তবে দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান হাসান ‍মাহমুদ। মার্কাস হ্যারিসকে ফেরান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
হাসান মাহমুদ
হাসান মাহমুদ |নয়া দিগন্ত

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের অভিষেকেই ৫ উইকেট নেয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন হাসান মাহমুদ। তবে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের এই পেসারের।

তবে অভিষেকটা খারাপ হয়নি, দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। হাসানের পাশাপাশি কেথ ডডজিওন ও হাসানের আগুনে বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে ল্যাঙ্কাশায়ার।

ফলে প্রথম ইনিংস শেষে ৯১ রানের লিড পেয়েছে কেন্ট। প্রথম ইনিংসে ৬৯ ওভার ব্যাট করে ১৭৮ রান করেছিল কেন্ট। ব্যাট হাতে ৮ বলে ৬ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।

ইনিংসের ১৯তম ওভারে প্রথমবার হাসান মাহমুদের হাতে বল তুলে দেন কেন্টের অধিনায়ক ড্যানিয়েল ডুমন্ড। তবে দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান হাসান ‍মাহমুদ। মার্কাস হ্যারিসকে ফেরান তিনি।

হাসানের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন লিয়াম লিভিংস্টোন। যদিও তাকে খুব বেশিক্ষণ টিকতে দেননি তিনি। হাসানের অফ স্টাম্পের বাইরে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লিভিংস্টোন।

পরে জোসেফ মুরসকেও ফেরান হাসান। ৬ ওভারে ৩২ রান খরচা করে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার। প্রথম ইনিংসে স্বপ্ন পূরণ না হলেও দ্বিতীয় ইনিংসে সুযোগ থাকছে হাসানের।

উল্লেখ্য, সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো হাসান মাহমুদের। যা নিজেকে নতুন করে চেনাতে হাসানের জন্য ভালো সুযোগ।