কেউ আর বলতে পারবে না, ধানক্ষেতের উইকেটে জিতেছি : তাসকিন

‘এটা একটা দুর্দান্ত অনুভূতি যে অস্ট্রেলিয়ার সাথে ভালো হচ্ছে। এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না। ভালো উইকেটে খেলতেছি, এমন না যে ধানক্ষেত। ঠিক আছে? আমরা ভালো উইকেটে খেলছি, ভালো টিমের সাথে জিততেছি। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট।’

নয়া দিগন্ত অনলাইন
আজ দারুণ বল করেছেন তাসকিন আহমেদ
আজ দারুণ বল করেছেন তাসকিন আহমেদ |সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই পেস বোলিংয়ে আগুন ঝরিয়েছেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। সিরিজ নিশ্চিতের পর তাসকিন বলেই দিলেন, ‘এবার কেউ উইকেট নিয়ে কিছু বলতে পারবে না। ভালো উইকেটে খেলতেছি, এমন না যে ধানক্ষেত। ঠিক আছে? আমরা ভালো উইকেটে খেলছি, ভালো টিমের সাথে জিততেছি। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট।’

বৃহস্পতিবার (১১ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আরো বলেন, ভালো উইকেটে খেলে জয় পাওয়া বড় অর্জন। আলহামদুলিল্লাহ, এটা (শূন্য রানে ৩ উইকেট) দুর্দান্ত অনুভূতি। আসলে খুবই ভালো লাগছে। আমরা তো আসলে মাঠে ছিলাম, ওইভাবে অত কিছু দেখার সুযোগ হয় নাই। প্রত্যেকটা ওভারই নতুন করে শুরু হয়। চেষ্টা করেছি সবাই মিলে যত দ্রুত শেষ করা যায়। পরের দিকে ওদের আবার জুটি হয়েছে, আবার শেষ হয়েছে।

সিরিজ জয়ের অনুভূতি জানিয়ে তিনি আরো বলেন, ‘এটা একটা দুর্দান্ত অনুভূতি যে অস্ট্রেলিয়ার সাথে ভালো হচ্ছে। এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না। ভালো উইকেটে খেলতেছি, এমন না যে ধানক্ষেত। ঠিক আছে? আমরা ভালো উইকেটে খেলছি, ভালো টিমের সাথে জিততেছি। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট।’

এ সময় নিয়মিত ভালো উইকেটে খেলার দীর্ঘমেয়াদি সুফলের কথাও বলেন ৩১ বছর বয়সী পেসার। তিনি বলেন, দল হিসেবে গত বছরখানেক ধরে ধীরে ধীরে উন্নতি করছে। ভালো উইকেটে, ভালো কন্ডিশনে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য কিন্তু একটাই, বড় টুর্নামেন্টগুলোতে আমাদের ভালো ফলাফল করা। এটা এখনো সেভাবে হয়নি।’

তাসকিন বলেন, ‘এজন্যই আমাদের বোর্ড ও ক্রিকেটার সবাই মিলে যেটা চাচ্ছে, ভালো কন্ডিশনে খেলে খেলে আমাদের স্কিল উন্নত করা, মানিয়ে নেয়া। অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা- যখনই যেখানে খেলা হবে, উইকেটে বাড়তি বাউন্স থাকবে, তখন কিছুটা হলেও মানিয়ে নেয়া সহজ হবে।’