ভারতকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। আইরিশদের কাছে দুই ম্যাচ ও ইংলিশদের কাছে চার ম্যাচ হেরে দীর্ঘ ১৬০৫ দিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ স্থান হারাল টিম ইন্ডিয়া।

নয়া দিগন্ত অনলাইন
ভারতকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড
ভারতকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড |ইন্টারনেট

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ইংল্যান্ড। র‌্যাঙ্কিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান ২৬৮ করে রেটিং আছে। তবে ভগ্লাংশের হিসেবে এগিয়ে টি-টোয়েন্টির সেরা দল এখন ইংল্যান্ড।

ঘরের মাঠে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ইংল্যান্ড। গতরাতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতকে ৫৬ রানে হারায় ইংলিশরা। বৃষ্টিতে সিরিজের প্রথম ম্যাচ পণ্ড হয়। এরপর বাকি তিন ম্যাচ - ৪ ও ৯ উইকেটে এবং ১২৫ রানে জিতে নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। আইরিশদের কাছে দুই ম্যাচ ও ইংলিশদের কাছে চার ম্যাচ হেরে দীর্ঘ ১৬০৫ দিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ স্থান হারাল টিম ইন্ডিয়া।

র‌্যাঙ্কিংয়ের তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (২৬০ রেটিং), নিউজিল্যান্ড (২৪৭ রেটিং), দক্ষিণ আফ্রিকা (২৪৪ রেটিং), পাকিস্তান (২৪০ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৪ রেটিং)।

২২৪ রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ।

নবম ও দশম স্থানে আছে শ্রীলঙ্কা (২২১ রেটিং) এবং আফগানিস্তান (২২০ রেটিং)।