ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের

নামিবিয়া সফরের জন্য দলে উপরের সারির বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

নয়া দিগন্ত অনলাইন
নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দক্ষিণ আফ্রিকা দলে আছেন ১১টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলা স্মিথ
নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দক্ষিণ আফ্রিকা দলে আছেন ১১টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলা স্মিথ |সংগৃহীত

পেশির ইনজুরির কারণে নামিবিয়া সফরে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটার জেসন স্মিথ।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে স্মিথের ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

সিএসএ জানয়, পেশির ইনজুরির কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না স্মিথ। তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। স্মিথের বদলি হিসেবে কাউকে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

দলে থাকা অন্যান্য ব্যাটাররা হলেন- টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, লুহান ড্রি প্রিটোরিয়াস, কনর এস্টারহুইজেন এবং দুই ভাই- জর্ডান হারমান ও রুবেন হারমান।

নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে আছেন ১১টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলা স্মিথ। ওয়ানডেতে স্মিথের খেলার বিষয়ে সিদ্ধান্ত নিবে দক্ষিণ আফ্রিকা মেডিক্যাল টিম। ত্রিদেশীয় সিরিজ শেষে নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

নামিবিয়া সফরের জন্য দলে উপরের সারির বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৮ আগস্ট থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। স্বাগতিক নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার সাথে থাকছে জিম্বাবুয়ে। প্রথম দিনই মাঠে নামবে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা।