আগের দুই ম্যাচে প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছিল বাংলাদেশ। তবে আজ পারেনি, প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে পঞ্চম ওভার পর্যন্ত।
পঞ্চম ওভারে বোলিংয়ে এসে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ এনে দেন শরিফুল ইসলাম। সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেন এই বাঁহাতি পেসার।
১২ বলে ২১ রান করা জশ ইংলিসকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন শরীফুল। এক বল পরই ম্যাট রেনশকে বোল্ড করেন তিনি। ৪০ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এই মুহূর্তে অজিদের রান ৮ ওভারে ২ উইকেটে ৫২। কুপার কনোলি ২৬ বলে ২৮ ও অ্যালেক্স ক্যারি ১ রান নিয়ে মাঠে আছেন। জয়ের জন্য এখনো ২৫২ বলে ২২৩ রান দরকার তাদের।
এর আগে মিরপুরে টসে জিতে আগে ব্যাট করে মিডল অর্ডারের দৃঢ়তায় ৫ উইকেটে ২৭৪ রান করে বাংলাদেশ।



