সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ তারিখে সকাল ১০টায় কোম্পানির সম্মেলন কক্ষে (পঞ্চম তলা), ৬৮/বি, ডিআইটি রোড, মালিবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল এনডিসি, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স কো: লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মো: ড্যানিয়েল, ওমর খৈয়াম, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, এইচআইসি মো: আলী রেজা, প্রধান পরিচালন কর্মকর্তা মো: মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো: আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এ ছাড়াও বিপুলসংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার ওই সভায় যোগ দেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মো: আব্দুর রব, এফসিএস। বিজ্ঞপ্তি।



