বিইউপির পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত ৩টি ভবন উদ্বোধন

Printed Edition
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিইউপির নবনির্মিত ৩টি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন : নয়া দিগন্ত
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিইউপির নবনির্মিত ৩টি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন : নয়া দিগন্ত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ও গুরুত্বপূর্ণ ভবন-ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে মিরপুর সেনানিবাসে রোববার এ নতুন ভবনগুলো উদ্বোধন করা হয়।

ভবনগুলোর উদ্বোধন শেষে প্রধান অতিথি একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসি ক এলাকা ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বটি বিইউপির স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে স্বাগত বক্তব্য রাখেন বিইউপির ভিসি মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম। তিনি শিক্ষা, গবেষণা এবং উচ্চশিক্ষার প্রসারে বিইউপির অব্যাহত অগ্রগতির কথা তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর জোর দেন। এ ছাড়াও তিনি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিইউপির ভিসি মেজর জেনারেল মো: মাহবুব-উল আলমের লেখা ‘ঊফঁপধঃরহম গরহফং; অধিশবহরহম ঈড়হংপরবহপব’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইটির প্রচ্ছদ উন্মোচনের পর প্রধান অতিথি কর্তৃক বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করেন। আইএসপিআর।