শক্তিশালী ক্যামেরার নতুন স্মার্টফোন আনল শাওমি

Printed Edition
শক্তিশালী ক্যামেরার নতুন স্মার্টফোন আনল শাওমি
শক্তিশালী ক্যামেরার নতুন স্মার্টফোন আনল শাওমি

প্রযুক্তি ডেস্ক

দেশের বাজারে শাওমি ১৭টি মডেলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে শাওমি। গত বুধবার রাজধানীর একটি হোটেলে স্মার্টফোনটি প্রদর্শনের পাশাপাশি বাজারজাত শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে জানানো হয়, ফোনটির পেছনে লেইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ ৫০ ও ১২ মেগাপিক্সেলের আরো দু’টি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ১২০-এক্স এআই আলট্রা জুম সমর্থিত টেলিফটো ক্যামেরা থাকায় ফোনটির মাধ্যমে সহজেই কাছে বা দূরের উন্নত রেজোল্যুশনের ছবি তোলা যায়।

মিডিয়াটেক ডাইমেনসিটি সাড়ে আট হাজার আলট্রা প্রসেসরে চলা ফোনটিতে ৬.৫৯ ইঞ্চির ১.৫-কে অ্যামোলেড পর্দা রয়েছে। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়। শুধু তা-ই নয়, পর্দার উজ্জ্বলতা সাড়ে তিন হাজার নিটস হওয়ায় দিনের আলোতেও লেখা ও ছবি স্পষ্ট দেখা যায়। ব্যবহারকারীদের চোখের ওপর চাপ কমাতে শাওমি ভিশন কেয়ার ও আই কমফোর্ট প্রযুক্তিও রয়েছে ফোনটিতে। ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।

শাওমি হাইপারওএসে চলা ফোনটিতে শাওমি হাইপারএআই, গুগল জেমিনি ও গুগলের সার্কেল টু সার্চের মতো অত্যাধুনিক ফিচার যুক্ত রয়েছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআইয়ের মাধ্যমে সহজেই দৈনন্দিন বিভিন্ন কাজ করা যায়। সাড়ে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার ফোনটি দ্রুত চার্জ করার পাশাপাশি একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। শুধু তা-ই নয়, আইপি-৬৮ রেটিংযুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স-সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। ১২ গিগাবাইট র‌্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ৭৯ হাজার ৯৯৯ টাকা।