ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য পুশইন ঠেকাতে দিনাজপুরের সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রাত জেগে পাহারা দিচ্ছেন। ছবিটি বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি এলাকার। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে, স্থানীয় জনতার সহযোগিতার কারণে এ এলাকায় এখন পর্যন্ত পুশইনের কোনো অপচেষ্টা সফল হয়নি। বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চেষ্টা করলেও রামচন্দ্রপুর বিওপি এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। দিনাজপুর প্রতিনিধি।



