বাগমারায় নারীর ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

Printed Edition

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর বাগমারায় এক অসহায় ও দরিদ্র নারীর লাইসেন্সপ্রাপ্ত ডিশ ও ইন্টারনেট ব্যবসা কেন্দ্র জোর করে দখলের অভিযোগ উঠেছে। প্রভাব বিস্তার করে ব্যবসাপ্রতিষ্ঠানটি হাতিয়ে নেয়ার অভিযোগে ফাহিমা খাতুন নামের এক নারী অভিযুক্ত প্রভাবশালী আসাদুল ইসলামসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার টিকাপাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন স্বামী শরিফুল ইসলামের সংসার চালাতে ফাহিমা খাতুন গোয়ালকান্দি বাজারে বৈধ লাইসেন্স নিয়ে ডিশ ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে যুবদল নেতা আসাদুল ইসলাম প্রতিষ্ঠানটি জোর করে নিয়ন্ত্রণে নেন। স্থানীয় থানা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার মেলেনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৬ জুলাই রাতে বিষয়টি মীমাংসা করার কথা বলে তাকে ওই প্রতিষ্ঠানে ডেকে নিয়ে উল্টো লাঞ্ছিত ও হয়রানি করা হয়। পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদ জানালে ছাত্রদলের কয়েকজন স্থানীয় নেতাকর্মীসহ তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয়। অভিযুক্ত আসাদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, ডিশ ব্যবসার মূল মালিকানা সংক্রান্ত বিরোধে তার প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান জানান, দু’পরে প থেকেই পৃথক অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে নেয়া হবে।