ব্রিটেনের প্রথম ‘এআই’ ক্যাবিনেট মন্ত্রী কনিস্ক

Printed Edition

বিবিসি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তিকে সরকারি নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দুতে আনতে অভিনব পদপে নিয়েছে ব্রিটেন সরকার। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নামের নতুন প্রশাসনে প্রথমবারের মতো স্বাধীন ‘এআই মন্ত্রণালয়’ গঠন করে তা ক্যাবিনেট মর্যাদায় উন্নীত করা হয়েছে। ঐতিহাসিক এই পদে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেবার পার্টির আইনপ্রণেতা কনিস্ক নারায়ণ।

ভারতের বিহারে জন্ম নেয়া কনিস্ক নারায়ণ শৈশবে মা-বাবার সাথে ব্রিটেনের কার্ডিফে পাড়ি জমান। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন। ২০২৪ সালে ওয়েলসের ভেল অব গ্ল্যামাররা আসন থেকে বিজয়ী হয়ে তিনি দেশটির ইতিহাসে প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে স্থান পান। অতীতে চ্যাথাম হাউজের পরামর্শক ও ‘সিটিজেনস অ্যাডভাইস ব্যুরো’র ট্রাস্টি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা এই রাজনীতিক ২০১৫ সালের পর থেকে একাধিক সরকারি ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের সাথে যুক্ত ছিলেন। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ার আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমলেও একই বিভাগের জুনিয়র মন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন।