সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

২২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। একই সাথে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ছয়জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিডিসিএলের জনসংযোগ বিভাগ এ অভিযানের তথ্য নিশ্চিত করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ২২টি সংযোগের রাইজার কেটে ও ওয়েল্ডিং করে সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিনটি রেগুলেটর, ১৯৬ মিটার এমএস পাইপ এবং প্রায় ৪০০ মিটার অবৈধ সংযোগ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করে জব্দ করা হয়। বিজিডিসিএল কর্তৃপ জানায়, ভেজাল ও অবৈধ ব্যবহার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কুমিল্লা প্রতিনিধি।

দখলমুক্ত করতে গণবিজ্ঞপ্তি

শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন এলাকা ফুটপাথ মুক্ত রাখা এবং জনস্বাস্থ্যে শৃঙ্খলা ফেরাতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৌর কর্তৃপ। এতে সড়ক, ফুটপাথ ও সরকারি জায়গায় দোকান, স্টল বা অবৈধ স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র ময়লা-আবর্জনা ও নির্মাণসামগ্রী না ফেলার নির্দেশ দেয়া হয়েছে। পৌর প্রশাসক স্বারিত এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদেেপর হুঁশিয়ারি দেয়া হয়েছে। এ দিকে বিজ্ঞপ্তিকে স্বাগত জানালেও এর কার্যকর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, অতীতে এমন ঘোষণা দেয়া হলেও দখলদারিত্ব ও অবৈধ বহুতল ভবন নির্মাণ দৃশ্যমানভাবে বন্ধ হয়নি। পর্যটন নগরী শ্রীমঙ্গলে ফুটপাথ দখলমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিকল্পিত নগর নিশ্চিত করতে পৌর প্রশাসনের জোরালো অভিযান দাবি করেছেন সচেতন নাগরিকরা। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা।

কীটনাশক পানে যুবকের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিষাক্ত কীটনাশক পানে রমজান মোল্লা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হয়। নিহত রমজান ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে নিজ বাড়ির ঘরে রমজান বিষ পান করেন। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তিনি মারা যান। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনার মূল কারণ বের করার চেষ্টা চলছে। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।

হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেনÑ ভূঞাপুরের নাজিরুল ইসলাম জিহাদ ও দেলদুয়ারের সোহরাব হোসেন। গত বুধবার টাঙ্গাইলের দায়রা জজ ও স্পেশাল জজ আদালত পৃথকভাবে এসব রায়ের আদেশ দেন। জানা যায়, ২০২০ সালে ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে বাগি¦তণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিার্থী মেহেদী মোস্তফা রাজীবকে চাকু মেরে হত্যা করে আসামি জিহাদ। অন্য দিকে ২০১১ সালে দেলদুয়ারে মা হাজেরা বেওয়া ও মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামি সোহরাবকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট শাহজাহান কবীর রায়ের বিষয়টি নিশ্চিত করেন। বিচার শেষে দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি।

কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা

গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। ইউএনও এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৩০০ জন কৃষকের মধ্যে এক হাজার ৫০০টি ফলদ ও লেবুর চারা সাত হাজার ৫০০ কেজি জৈব সার, বীজ ও বাঁশের খুঁটি বিতরণ করা হবে। অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ওসি মো: জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা।

নোবিপ্রবিতে নবীন বরণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিাবর্ষের প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভাগটির আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি নবীনদের স্বাগত জানিয়ে বলেন, কেবল ভালো ফলাফল নয়; শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিজেকে সমৃদ্ধ করাই শিার মূল ল্য। নিজের দায়িত্ব নিজেদেরই পালনের তাগিদ দেন তিনি। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে বিভাগের শিক, কর্মকর্তা ও নবীন শিার্থীরা উপস্থিত ছিলেন। নোয়াখালী অফিস।

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে পারভীনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল হকের স্ত্রী। স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে কাজ করছিলেন পারভীনা। এ সময় ঘরের একটি টিন সরাতে গিয়ে অসাবধানতাবশত টিন বিদ্যুতের তারের উপর পড়ে ছিড়ে যায়। পরে টিনটি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দীন জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।

বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে বজ্রপাতে শান্ত (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা (নলার পুকুরপাড়) গ্রামের শাহিনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা গ্রামের শাহিনের ছেলে শান্ত বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গেলে হঠাৎ করেই বজ্রপাতে শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম সিরাজ জানান, বজ্রপাতে শান্ত নামের এক যুবকের মৃত্যু হয়েছে, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। শেরপুর (বগুড়া) সংবাদদাতা।