অস্ট্রেলিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জ একটি নতুন ‘বিস্তৃত’ চুক্তির কাজ শুরু করতে যাচ্ছে। একইসাথে দুই দেশ পুলিশি সহযোগিতাও আরো জোরদার করবে।
বুধবার (৩ জুন) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ তথ্য জানান।
ক্যানবেরায় সোলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালেকে স্বাগত জানিয়ে আলবানিজ বলেন, ‘সোলোমন দ্বীপপুঞ্জের অনুরোধে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নেয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছি।’
তিনি আরো বলেন, ‘পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও উন্মুক্ত সংলাপের ভিত্তিতে একটি নতুন বিস্তৃত চুক্তির মাধ্যমে এ বিষয়ে সমঝোতা হবে।’
সূত্র: বাসস



