ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫, শিশুসহ আহত ৬৭

ইউক্রেনে একটি শপিং মলে রাশিয়ার ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং শিশুসহ আরো ৬৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরে এ হামলা চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলার পর আগুন নেভাতে কাজ করছেন জরুরি সেবাকর্মীরা
ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলার পর আগুন নেভাতে কাজ করছেন জরুরি সেবাকর্মীরা |সংগৃহীত

ইউক্রেনে একটি শপিং মলে রাশিয়ার ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং শিশুসহ আরো ৬৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরে এ হামলা চালানো হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, দিনের আলোয় যখন রাস্তাঘাট মানুষের ভিড়ে পূর্ণ ছিল, তখন এই হামলা চালানো হয়। হামলায় দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র হানঝা জানিয়েছেন, আহত ৬৭ জনের মধ্যে আট শিশু রয়েছে।

নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

চলতি সপ্তাহে ইউক্রেনের আরো একাধিক শপিং মলে হামলা চালিয়েছে রাশিয়া।

সূত্র : বিবিসি