ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আরো একটি গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার (১২ জুন) এ দাবি করা হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ক্রামাতোরস্ক শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রিয়ুত গ্রামটি দখল করেছে।
তবে ইউক্রেনের কর্তৃপক্ষ এই দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



