সাইপ্রাসের উত্তর উপকূলে রোববার (৩০ আগস্ট) প্রায় ২৭০ যাত্রীসহ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে তুরস্ক ও সাইপ্রাসের গণমাধ্যম।
কিরেনিয়া শহরের মেয়র মুরাত সেনকুল সম্প্রচারকারী সিএনএন তুর্ককে বলেছেন, নৌকাটিতে থাকা ২৫৮ জন যাত্রীর মধ্যে ১৫৯ জনের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।
সাইপ্রাসের কিব্রিস সংবাদমাধ্যম জানিয়েছে, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে যাওয়ার পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে।
ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
সূত্র : রয়টার্স



