ইসরাইল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে গ্রিস

গ্রিস বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসরাইল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

গ্রিস বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসরাইল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে।

গ্রিসের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানায়।

এএফপির দেখা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নথি অনুযায়ী, ৪২০ কোটি ইউরো ব্যয়ের সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হচ্ছে।

এই কর্মসূচির আওতায় সি-৩৯০ মিলেনিয়াম পরিবহন বিমান, হেরন মানববিহীন আকাশযান, অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র, ভিকটা স্টেলথ জলযান কেনাও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: বাসস