অ্যান্ডি বার্নহ্যামই কি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন?

লেবার পার্টির ক্রমবর্ধমান সংখ্যক এমপি অন্তত তেমনই মনে করছেন। আর এই দৌড়ে সবচেয়ে ফেভারিট বা এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম।

নয়া দিগন্ত অনলাইন
অ্যান্ডি বার্নহ্যাম
অ্যান্ডি বার্নহ্যাম |ফাইল ছবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণার পর ঘোষণা করেছেন যে তার উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে (ফোর্টনাইট) মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে।

তাহলে কি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কেউ সরাসরি জয়ী হতে যাচ্ছেন?

লেবার পার্টির ক্রমবর্ধমান সংখ্যক এমপি অন্তত তেমনই মনে করছেন। আর এই দৌড়ে সবচেয়ে ফেভারিট বা এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। তার বিরুদ্ধে আসলে অন্য কেউ কেনই-বা দাঁড়াতে যাবেন?

ওয়েস স্ট্রিটিং অবশ্য আগে বলেছিলেন যে তিনি নির্বাচনে দাঁড়াবেন।

তবে মজার ব্যাপার হলো, তার ঘনিষ্ঠ কয়েকজনও এখন স্বীকার করছেন যে তিনি হয়তো শেষ পর্যন্ত না-ও দাঁড়াতে পারেন। এর বদলে বার্নহ্যাম কি তাকে কোনো বড় পদের প্রস্তাব দিতে পারেন?

তবে বর্তমান যে সময়সূচি রয়েছে, তাতে অন্য কারো এই নির্বাচনী লড়াইয়ে নামার সম্ভাবনা কিন্তু এখনো উড়িয়ে দেয়া যাচ্ছে না।

তবে সব হিসাব-নিকাশ কিন্তু এখন অ্যান্ডি বার্নহ্যামের দিকেই ইঙ্গিত করছে যে, তিনিই খুব শিগগিরই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

সূত্র : বিবিসি