যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়েও বেশি কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন মাসে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি নেমে এসেছে ২ দশমিক ৬ শতাংশে।
জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় গত মাসে যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়েও বেশি হারে কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দফতর বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, জুন পর্যন্ত বিগত ১২ মাসে ভোক্তা মূল্য সূচক দাঁড়িয়েছে ২ দশমিক ৬ শতাংশে। এর আগে, মে মাসে এই হার ছিল ২ দশমিক ৮ শতাংশ।
অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, জুন মাসে মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৭ শতাংশে দাঁড়াবে। তবে বাস্তবে তা আরো কমেছে।
মূল্যস্ফীতির এই হ্রাস দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের জন্য একটি স্বস্তির বিষয়।
সূত্র: বাসস



