রাশিয়ায় আবাসিক ভবনে ইউক্রেনের হামলা, নিহত ১

রোববার ওরিওল শহরের একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত এবং আরো নয়জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

রাশিয়ার একটি আবাসিক ভবনে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) মস্কোর দক্ষিণে অবস্থিত ওরিওল শহরে এ হামলা চালানো হয়।

আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, রোববার ওরিওল শহরের একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত এবং আরো নয়জন আহত হয়েছেন।

ওরিওল আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ক্লিচকভের প্রকাশিত ছবিতে ভবনের বেশ কয়েকটি তলার জানালা ভাঙা দেখা গেছে।

তিনি বলেছেন, পরিস্থিতি জরুরি পরিষেবা এবং আইন প্রয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

সূত্র: রয়টার্স