ইউক্রেনের ড্রোন বিধ্বস্তে রাশিয়ার তেল শোধনাগারে আগুন

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের একটি তেল শোধনাগারের কাছে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রুশ তেল শোধনাগারের কাছে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগেছে
রুশ তেল শোধনাগারের কাছে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগেছে |সংগৃহীত

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের একটি তেল শোধনাগারের কাছে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করার মধ্যে এ ঘটনা ঘটল।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান, কিরিশি জেলায় অবস্থিত তেল শোধনাগারের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এর পরপরই সেখানে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে জরুরি সেবাদানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি-না, তা তাৎক্ষণিকভাবে জানাননি গভর্নর।

তিনি আরো জানান, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার সময় লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে ৪২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্র : বাসস