ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় বুধবার (১৫ জুলাই) রাশিয়ার হামলায় তিনজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ওদেসা সামরিক প্রশাসনের প্রধান সেরহি লিসাক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ‘শত্রুপক্ষ আবারো শহরটিতে হামলা চালিয়েছে।’
তিনি জানান, হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরে এক বার্তায় লিসাক বলেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্যে, শত্রুপক্ষের হামলায় তিনজন নিহত হয়েছেন।’
তিনি আরো জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: বাসস



