ককেশাসে তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৬

রাশিয়ার দুর্গম ককেশাস পর্বতমালায় তুষারধসে একটি পর্বতারোহী দলের ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরো ছয়জন নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ককেশাস পর্বতমালায় তুষারধস
ককেশাস পর্বতমালায় তুষারধস |সংগৃহীত

রাশিয়ার দুর্গম ককেশাস পর্বতমালায় তুষারধসে একটি পর্বতারোহী দলের ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরো ছয়জন নিখোঁজ রয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানিয়েছে।

৩৩ জন পর্বতারোহীর দলটি তুষারধসে আক্রান্ত হয়।

রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, রোববার বেজেঙ্গি গিরিখাতে তুষারধসে ‘দুঃখজনকভাবে ১১ জনের মৃত্যু ও ছয়জন আহত হন’।

মন্ত্রণালয় আরো জানায়, ১০ জন পর্বতারোহী নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হয়েছেন। আরো ছয়জন নিখোঁজ রয়েছেন।

সূত্র : বাসস