দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরে বন্দুকধারীদের গুলিতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটের দিকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, একদল হামলাকারী গাড়িতে করে এসে চারজনের ওপর গুলি চালায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



