ইউক্রেনে রুশ হামলায় ১ নারী নিহত

হামলায় এক নারী নিহত এবং আরেক নারী গুরুতর আহত হয়েছেন বলে শুক্রবার (১২ জুন) স্থানীয় সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা |সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় এক নারী নিহত এবং আরেক নারী গুরুতর আহত হয়েছেন বলে শুক্রবার (১২ জুন) স্থানীয় সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘রাশিয়ার হামলায় ৪৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া ৩৩ বছর বয়সী আরেক নারী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা আহত নারীকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’

তিনি জানান, ড্রোন হামলায় একটি তিনতলা অনাবাসিক ভবনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বাসস