পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বিমান দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর একটি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন লেগে যায়। এতে দু’জন নিহত হন।
টিভিপি ওয়ার্ল্ড জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ পর শহরের পশ্চিমাঞ্চলের বেমোভো বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দমকলকর্মীরা জানিয়েছেন, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি ভবনে ধাক্কা লাগে এবং আগুন ধরে যায়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



