ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বলেছেন, নেপালের ‘ধ্বংসাত্মক’ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি এবং রাণী ক্যামিলা ‘মর্মাহত’ এবং তাদের প্রতি ‘গভীরতম সমবেদনা’ জানাচ্ছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিবিসি জানায়, রাজা এক লিখিত বার্তায় বলেন, ‘যুক্তরাজ্যের বহু মানুষের এই অঞ্চলের সাথে দৃঢ়, গভীর এবং ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।’
তিনি আরো বলেন, ‘যারা এত মর্মান্তিকভাবে তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের সবার প্রতি আমরা আমাদের গভীরতম সমবেদনা জানাই। আর বন্ধু ও স্বজনদের খবরের অপেক্ষায় উদ্বিগ্ন অসংখ্য পরিবারের জন্য আমরা গভীরভাবে সহমর্মিতা অনুভব করছি।’
রাজা চার্লস অন্যদের সেবায় সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো ‘পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের’ প্রতিও শ্রদ্ধা জানান।
তিনি আরো যোগ করেন, ‘সব সময়ের মতো, যুক্তরাজ্য প্রয়োজনে থাকা মানুষদের সহায়তায় প্রস্তুত রয়েছে।’



