ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, আহত ২৪

ইউক্রেন রাশিয়ার পশ্চিমাাঞ্চলের একটি লজিস্টিকস কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় সাতজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন
হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন |সংগৃহীত

ইউক্রেন রাশিয়ার পশ্চিমাাঞ্চলের একটি লজিস্টিকস কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় সাতজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর শনিবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

তাম্বোভ অঞ্চলের গভর্নর ইয়েভজেনি পেরভিশভ বলেন, ‘শত্রুপক্ষের ড্রোনের আঘাতে ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্রে রাতের শিফটে কাজ করা সাতজন কর্মী নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৪ জন আহত হয়েছেন।’

তিনি জানান, তাম্বোভ অঞ্চলের কোটভস্ক শহরে এই হামলার ঘটনা ঘটে।

সূত্র: বাসস