ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, নিহত ৪

ইউক্রেনে রাতভর রাশিয়ার চালানো হামলায় চারজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন। রাতভর ১২৮টি রুশ ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

ইউক্রেনে রাতভর রাশিয়ার চালানো হামলায় চারজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানঝা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, রাশিয়া কামিয়ানস্কেতে একটি শিল্প প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এতে চারজন নিহত এবং আরো পাঁচজন আহত হন।

এদিকে কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো বলেছেন, বোরিসপিলে নয়তলা একটি আবাসিক ভবনে হামলায় দু’জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর ১২৮টি রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি