পুনরায় বিমান চলাচল শুরু কুয়েতে

ইরানের হামলার পর সাময়িকভাবে স্থগিত থাকা বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে কুয়েতে। দেশটির বেসামরিক বিমান চলাচল অধিদফতর এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বিমান
বিমান |সংগৃহীত

ইরানের হামলার পর সাময়িকভাবে স্থগিত থাকা বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে কুয়েতে। দেশটির বেসামরিক বিমান চলাচল অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর এক বিবৃতিতে জানায়, এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল এবং কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের ১১টি ফ্লাইট নিকটবর্তী বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হয়েছিল।

কুয়েতের কর্মকর্তারা বলেছেন, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির’ জবাব দিচ্ছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, কেশম দ্বীপের একটি টেলিযোগাযোগ বন্দর এবং সিরিকের একটি বন্দরে দু’টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় মার্কিন বাহিনী। এর ‘জবাবে’ কুয়েতের দু’টি মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ওপর হামলা চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা