দক্ষিণ লেবাননজুড়ে একাধিক হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোরে লেবাননের নাবাতিয়েহ জেলার আলি আল-তাহের পাহাড়ি এলাকা লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনী হাদ্দাথা শহরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এছাড়াও আল-মানসুরিতে রাতভর বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং মাজদাল জৌন ও তার আশপাশের উপত্যকাগুলোতে কামানের গোলাবর্ষণ করা হয়েছে।
অন্যদিকে, টায়ার ও বিন্ট জেবেইলে আলোকসজ্জার ফ্লেয়ার ফেলা হয়েছে বলে জানা গেছে এবং লিতানি নদীর ওপর দিয়ে সামরিক ড্রোন উড়তে দেখা গেছে।
সূত্র: মিডল ইস্ট আই



