নেপাল ও চীনের সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে শনিবার (৫ সেপ্টেম্বর) মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৫৩১ জন এখনো নিখোঁজ রয়েছেন।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৫৮৯ বিদেশী নাগরিকসহ আরো পাঁচ হাজার জন নিখোঁজ হয়েছেন।
এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত নামেও পরিচিত) কমপক্ষে ৩১ জন নিহত এবং আরো ৫৩১ জন এখনো নিখোঁজ রয়েছেন।
নেপাল ও চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৮৫০ জন বিদেশী নাগরিক।
গত ২৬ আগস্ট নেপালের লাংটাং লিরুং পর্বতের প্রায় পাঁচ হাজার ২০০ মিটার (১৭ হাজার ৬০ ফুট) উচ্চতায় একটি হিমবাহে ফাটল ধরলে এই বিপর্যয় ঘটে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



