সৌদিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ পাকিস্তানি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন পাকিস্তানি নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
গ্যাস সিলিন্ডার
গ্যাস সিলিন্ডার |সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন পাকিস্তানি নিহত হয়েছেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নিহত পাঁচজনই খাইবার পাখতুনখাওয়ার মানসেহরা জেলার বাসিন্দা। নিহতরা হলেন মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুল রহমান, মুহাম্মদ সাফির ও মুহাম্মদ রুস্তম।

রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, কর্মকর্তারা সৌদি পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

দূতাবাস আরো জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সৌদি আরবে নিহতদের দাফন অথবা তাদের লাশ পাকিস্তানে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: সামা টিভি