২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ |সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পরপরই শান্তিচুক্তিটি ইলেকট্রনিক মাধ্যমে স্বাক্ষরিত হবে এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

শেহবাজ শরিফ আলোচনা চলাকালীন প্রতিশ্রুতিবদ্ধতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানান। এছাড়া আলোচনায় সমর্থনের জন্য এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে এই ঐতিহাসিক শান্তিচুক্তি স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’

সূত্র: আল জাজিরা