ভারতে প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তির অঙ্গীকার মোদির

ভারতে শিক্ষার্থীদের ক্ষোভের জন্ম দেয়া প্রশ্নফাঁসের সাথে জড়িতদের কঠোর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত

ভারতে শিক্ষার্থীদের ক্ষোভের জন্ম দেয়া প্রশ্নফাঁসের সাথে জড়িতদের কঠোর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দেয়া এ বক্তব্যটি ছিল সাম্প্রতিক সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভের প্রেক্ষাপটে তার প্রথম সরাসরি মন্তব্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’

তিনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের প্রতিশ্রুতিও দেন।

সূত্র: বাসস