নেপালে নিখোঁজ বিদেশী নাগরিকের সংখ্যা বেড়ে ৫৭৫

পুলিশ জানিয়েছে, নিখোঁজ বিদেশীরা ৩৬টি দেশের নাগরিক। তাদের মধ্যে ১৮৩ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৬২ জন ইউক্রেনীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
নেপালের ভয়াবহ বন্যা
নেপালের ভয়াবহ বন্যা |সংগৃহীত

নেপালের বন্যার পর নিখোঁজ বিদেশী নাগরিকের সংখ্যা বেড়ে ৫৭৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

প্রায় ছয় ঘণ্টা আগে এই সংখ্যা ছিল ৫৩৭।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ বিদেশীরা ৩৬টি দেশের নাগরিক।

তাদের মধ্যে ১৮৩ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৬২ জন ইউক্রেনীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।

এছাড়া নেপালের ১৪৯ জন নাগরিকও এখনো নিখোঁজ রয়েছেন। বিবিসি