নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শনিবার (২৯ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ জনে পৌঁছেছে এবং প্রায় দুই হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
নেপাল পুলিশ নিশ্চিত করেছে যে, তারা ৬১৬টি লাশ উদ্ধার করেছে। এর মধ্যে চিতওয়ান এলাকা থেকে ২৩৩টি এবং পূর্ব নওয়ালপরাসি এলাকা ১৫৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এই এলাকাগুলো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।
ভারত সীমান্তের কাছ থেকেও লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনে সাতজন নিহত এবং আরো ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।
এখন পর্যন্ত দুই হাজার ৩০১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপালের কর্তৃপক্ষ।
পুলিশের তথ্য অনুযায়ী, ২৭ জন কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য ক্ষতিগ্রস্ত অঞ্চলজুড়ে চার হাজার ৮১১ জন কর্মী মোতায়েন করা হয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি, বিবিসি



