যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই জাহাজে নাবিক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারত। জাহাজের মালিক ও নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে দেশটি বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে যেন ভারতীয় নাবিক নিয়োগ না দেয়া হয়।
গত সপ্তাহ থেকে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলায় কমপক্ষে দু’জন ভারতীয় নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর এই নির্দেশনা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
বিশ্বের বাণিজ্যিক জাহাজ খাতে সবচেয়ে বেশি নাবিক সরবরাহকারী দেশগুলোর একটি হলো ভারত। দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তিন লাখ ২০ হাজারেরও বেশি ভারতীয় নাবিক এই খাতে কর্মরত ছিলেন।
ভারতের নৌপরিবহন মহাপরিদফতর গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচল করবে এমন কোনো জাহাজে ভারতীয় নাবিক নিয়োগ দেয়া যাবে না।’
সূত্র: বিবিসি



